• About
  • Contact Us
Wednesday, March 25, 2026
Swastika
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • রাজ্যপাট
  • সুন্দর মৌলিকের চিঠি
  • অতিথি কলম
  • বিশ্বামিত্রের কলম
  • উত্তর সম্পাদকীয়
  • প্রচ্ছদ নিবন্ধ
  • পরম্পরা
  • সঙ্ঘবার্তা
  • বিশেষ নিবন্ধ
  • ই -পত্রিকা
  • হোম
  • সম্পাদকীয়
  • রাজ্যপাট
  • সুন্দর মৌলিকের চিঠি
  • অতিথি কলম
  • বিশ্বামিত্রের কলম
  • উত্তর সম্পাদকীয়
  • প্রচ্ছদ নিবন্ধ
  • পরম্পরা
  • সঙ্ঘবার্তা
  • বিশেষ নিবন্ধ
  • ই -পত্রিকা
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home রাজ্যপাট

7th April রাজ্যপাট

in রাজ্যপাট
7th April রাজ্যপাট
বিদেশের মাটিতে ‘অপদস্থ’ খেলায় চোরে চোরে মাসতুতো ভাই

নির্মাল্য মুখোপাধ্যায়
মূর্খ তোতা
কবির কথা ধার করে এই মূর্খ তোতাদের কাহিনি। কবির পাখি ছিল মহামূর্খ আর এই পাখিগুলি অত্যাচারী, মহাচোর আর মিথ্যাবাদী। পশ্চিমবঙ্গের অর্ধেকের বেশি ভোটার আনুমানিক অর্ধশতক ধরে পাখিদের দেওয়া ছোলার ধোঁকা খাচ্ছেন। পাখিদের লক্ষ্য জীবিকার্থে অনৃতভাষণম্। জীবিকার জন্য মিথ্যা অশাস্ত্রীয়। সম্প্রতি বিদেশের মাটিতে দৈত্যকুলের প্রহ্লাদ সেজে একদল চোর অন্য চোরের দলকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে ধরা পড়ে গিয়েছে। প্রতিবাদের নামে তারা যে নাটক মঞ্চস্থ করেছেন একটি ছবির ভিতর দিয়েই সে ফোঁকর ধরা পড়ে গিয়েছে। সে তঞ্চকতা বেশি করে ধরা পড়ে যায় যখন কোনো মাহাত্ম্যে পাগল হঠাৎ শান্ত যোগীবর সেজে যান। পুরস্কার তিরস্কার করেছি কণ্ঠহার।
কয়েক বছর আগে এক ছাত্রীর প্রশ্নে তার ক্রোধ অনেকেই দেখেছিলেন। স্বাভাবিক ভাবেই ব্যাগ বওয়া কিছু লেখক আর স্তাবক এই ধৈর্য আর স্থিতধী ভাবের প্রশংসা করেছে। কবি বলেছিলেন ‘ও ভাই কানাই কারে জানাই দুঃসহ মোর দুঃখ। তিনটে চারটে পাশ করেছি নই নিতান্ত মুগ্ধ (মূর্খ)।’ মমতা বন্দ্যোপাধ্যায় যথার্থ কারণেই অপদস্থ হয়েছেন। এর জন্য দায়ী তিনি। যে বা যারা তাকে অপদস্থ করেছে তাদের সেই সুযোগ তিনি করে দিয়েছেন। চোদ্দ বছর ধরে মমতার বিরুদ্ধে যত অভিযোগ আর কুকীর্তির সাজি তৈরি হয়েছে ভোটে জিতে তা যথার্থ নয় বলে মমতা প্রমাণ করতে চেয়েছেন। এটা বোঝেননি পাপের ঘড়া উপচে পড়ছে। তারই ফসল বিদেশের মাটিতে দেশছাড়া লোকের হাতে অপদস্থ হওয়া। মুখের উপর তাঁরা মমতাকে মিথ্যাবাদী আর গণতন্ত্র বিরোধী বলেছেন। অবস্থার বিচারে সে সাহসটুকু মমতাই জুগিয়েছেন।
রেলমন্ত্রী থাকার সময় লালুপ্রসাদ যাদব একটি মার্কিন বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা করে দাবি করেছিলেন রেলের ভাঁড়ারে তিনি ২০ হাজার কোটি টাকা উদ্বৃত্ত রেখেছেন। পরে ভুসি কেলেঙ্কারিতে লালুর চুরি প্রমাণ হলে তাঁর জেল হয়। জানা যায় রেল কোষও ফাঁকা। আপাতত মমতার সেই হাল নয়। তবে সেদিকে যে এগোচ্ছে না তা বলা যায় না। মমতা অপদস্থ হয়েছেন নিজের দোষে।
এটা বিশ্বজনীন ধারণা যে, ভারতের বামপন্থীদের বোধশক্তি খুব দুর্বল। আর বিদেশের মাটি থেকে তা সঞ্জাত বলে সে অপদার্থতা আরও গভীর। অপাঙ্ক্তেয় এই বামকুলের কিছু বিদেশি শৌখিনদার মমতাকে অস্বস্তিকর প্রশ্ন করে অপদস্থ করেছে বলে দাবি। মজার ব্যাপার, মমতা আগেই জানিয়েছিলেন তিনি যে কোনো বলে ছক্কা হাঁকাতে পারেন। তাহলে আর তাঁর বশংবদদের এত হাঁকাহাঁকি কেন? মমতা নিজের সুনাম আর সুকীর্তিকে সাফল্যের সঙ্গে দুর্নাম আর কুকীর্তিতে পালটে দিয়েছেন। বিদেশের যে শিক্ষা প্রতিষ্ঠানে মমতাকে নিয়ে চিত্রনাট্য তৈরি হয়েছে রাজ্যের অধিকাংশ মানুষ তার নাম জানে না অথচ তাঁর স্তাবকরা তা নিয়ে অহেতুক ঢক্কানিনাদ শুরু করেছিল। এই ধরনের অগভীর চিন্তাই আজ বাঙ্গালি জাতিকে তার শিক্ষা সংস্কৃতির মন্দির থেকে সরিয়ে নিয়ে এসেছে। একটি শিক্ষা প্রতিষ্ঠানে আমন্ত্রণ পাওয়া নিয়ে যে ধরনের আদেখলাপনা দেখা গেল তাতে বাঙ্গালি হিসেবে মাথা হেঁট হয়ে যায়। এসব দেখে ভুলে যেতে হয় যে, আমাদের বরেণ্য পুরুষ শ্রীঅরবিন্দ আর নেতাজী সুভাষচন্দ্র বসু। দু’জনেই বিদেশের অতি উচ্চ ডিগ্রি আর চাকরি ডাস্টবিনে ফেলে দিয়ে ভারতের সশস্ত্র স্বাধীনতা আন্দোলনের পুরোধা হয়ে উঠেছিলেন।বেশিরভাগ রাজনীতিবিদের মতো মমতাও ক্ষমতালোভী। সেই ক্ষমতার লোভ যেমন তাকে দুর্নীতির পাঁকে ডুবিয়েছে, তেমনই ভুলিয়ে দিয়েছে এই ধরনের অকেজো কলেজি অভ্যর্থনাতে কেন সাড়া দেওয়া উচিত নয়। কংগ্রেসি ঘরানায় তৈরি মমতা ক্ষমতা ভুলতে শেখেননি। যারা তাকে ভোট দিয়ে জিতিয়েছেন তার মতো তারাও আজ সমানভাবে কলঙ্কিত। এটা রাজ্যের বদনাম নয়। মমতার একার দায়। তাই এখন অনেকেই দাবি করছেন মমতার হাতে রাজ্য সুরক্ষিত নয়। মমতা শিক্ষাবিদ নন। তবে রাজ্যে নারীশক্তির উত্থান নিয়ে কথা বলতে গেলে তাঁকে যে ‘অভয়া কাণ্ড’ নিয়ে অস্বস্তিকর প্রশ্ন শুনতে হবে সেটা স্বাভাবিক। শিল্প নিয়ে মিথ্যা বললে প্রতিবাদ হবে সেটাও ঠিক। তবে কারা করছে তা নিয়ে সন্দেহ থেকে গেল। কবিগুরুর মূর্খ পাখির মাথায় রাশি রাশি পুঁথি ছিল। আর এই পাখিদের মাথায় খালি চুরি আর মিথ্যার বেসাতি। তাই চোরে চোরে মাসতুতো ভাই।
মমতা শিক্ষাবিদ নন। তবে রাজ্যে নারীশক্তির উত্থান নিয়ে কথা বলতে গেলে তাঁকে যে ‘অভয়া কাণ্ড’ নিয়ে অস্বস্তিকর প্রশ্ন শুনতে হবে সেটা স্বাভাবিক। শিল্প নিয়ে মিথ্যা বললে প্রতিবাদ হবে সেটাও ঠিক।

READ ALSO

24th November রাজ্যপাট

24th November রাজ্যপাট

November 25, 2025
10th November রাজ্যপাট

10th November রাজ্যপাট

November 11, 2025
ShareTweetShare

Related Posts

24th November রাজ্যপাট
রাজ্যপাট

24th November রাজ্যপাট

November 25, 2025
10th November রাজ্যপাট
রাজ্যপাট

10th November রাজ্যপাট

November 11, 2025
03rd November রাজ্যপাট
রাজ্যপাট

03rd November রাজ্যপাট

November 3, 2025
27th October রাজ্যপাট
রাজ্যপাট

27th October রাজ্যপাট

October 28, 2025
29th September রাজ্যপাট
রাজ্যপাট

29th September রাজ্যপাট

October 7, 2025
15th September রাজ্যপাট
রাজ্যপাট

15th September রাজ্যপাট

September 15, 2025

POPULAR NEWS

4th September 2023 Rajjopat

4th September 2023 Rajjopat

September 21, 2023
৩৫০ বছর পর দেশে ফিরছে শিবাজীর বাঘনখ

৩৫০ বছর পর দেশে ফিরছে শিবাজীর বাঘনখ

October 2, 2023
কেশব ভবনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী হানা

কেশব ভবনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী হানা

October 4, 2023
2nd October 2023 Parampara

2nd October 2023 Parampara

October 1, 2023
2nd October 2023 Rajjopat

2nd October 2023 Rajjopat

October 1, 2023

EDITOR'S PICK

14th April রাজ্যপাট

14th April রাজ্যপাট

April 29, 2025
15th September রাজ্যপাট

15th September রাজ্যপাট

September 15, 2025
21st April বিশ্বামিত্রর কলম

21st April বিশ্বামিত্রর কলম

May 5, 2025
14th April উত্তর সম্পাদকীয়

14th April উত্তর সম্পাদকীয়

April 30, 2025

About

Follow us

Categories

  • Uncategorized
  • অতিথি কলম
  • উত্তর সম্পাদকীয়
  • পরম্পরা
  • প্রচ্ছদ নিবন্ধ
  • বিশেষ নিবন্ধ
  • বিশ্বামিত্রের কলম
  • রাজ্যপাট
  • সঙ্ঘবার্তা
  • সম্পাদকীয়
  • সুন্দর মৌলিকের চিঠি

Recent Posts

  • 24th November বিশেষ নিবন্ধ
  • 24th Novemberপরম্পরা
  • 24th Novemberপরম্পরা
  • 24th November প্রচ্ছদ নিবন্ধ

© 2023 Swastika. All rights reserved.

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • রাজ্যপাট
  • সুন্দর মৌলিকের চিঠি
  • অতিথি কলম
  • বিশ্বামিত্রের কলম
  • উত্তর সম্পাদকীয়
  • প্রচ্ছদ নিবন্ধ
  • পরম্পরা
  • ই -পত্রিকা

© 2023 Swastika. All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?