• About
  • Contact Us
Thursday, February 5, 2026
Swastika
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • রাজ্যপাট
  • সুন্দর মৌলিকের চিঠি
  • অতিথি কলম
  • বিশ্বামিত্রের কলম
  • উত্তর সম্পাদকীয়
  • প্রচ্ছদ নিবন্ধ
  • পরম্পরা
  • সঙ্ঘবার্তা
  • বিশেষ নিবন্ধ
  • ই -পত্রিকা
  • হোম
  • সম্পাদকীয়
  • রাজ্যপাট
  • সুন্দর মৌলিকের চিঠি
  • অতিথি কলম
  • বিশ্বামিত্রের কলম
  • উত্তর সম্পাদকীয়
  • প্রচ্ছদ নিবন্ধ
  • পরম্পরা
  • সঙ্ঘবার্তা
  • বিশেষ নিবন্ধ
  • ই -পত্রিকা
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home সম্পাদকীয়

03rd November সম্পাদকীয়

in সম্পাদকীয়
03rd November সম্পাদকীয়

Issue 78-10-03-11-2025-1

পঞ্চ পরিবর্তন-এক যুগান্তকারী আহ্বান
বিশ্বের সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী, সামাজিক-সাংস্কৃতিক যুব সংগঠনের নাম যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ তাহা শুধু ভারতবাসী নহে, সমগ্র বিশ্ববাসীও অবগত রহিয়াছেন। নাগপুরের যুবক স্বাধীনতা সংগ্রামী ডাঃ কেশব বলিরাম হেগগেওয়ার ভারতজননীর পুত্ররূপ সম্পূর্ণ হিন্দু সমাজের সংগঠন করিয়া দেশকে পরম বৈভবশালী করিবার লক্ষ্যে ১৯২৫ সালে এই সংগঠনের প্রতিষ্ঠা করিয়াছেন। প্রতিষ্ঠালগ্ন হইতেই নানা বিরোধিতা, অপপ্রচার, কুৎসার স্বীকার হইয়াও সমাজের সজ্জনশক্তির আশীর্বাদে এই বৎসরই বিজয়াদশমীতে তাহার যাত্রা শতবর্ষ পূর্ণ করিয়াছে। পরাধীনতার কালে রাষ্ট্রব্রতী এই সংগঠন যে বৈদেশিক শাসকের রোষানলে পড়িবে তাহা বলাই বাহুল্য। কেননা ভারতবর্ষের উত্থান তো তাহাদের কাম্য নহে, চিরকালই তাহারা ভারতবর্ষকে শৃঙ্খলিত ও পদদলিত রাখিতে চাহে। কিন্তু অস্বাভাবিক হইল স্বাধীন ভারতে শাসক কংগ্রেস দলও ইহার অপপ্রচার ও বিরোধিতা করিয়াছে এবং অদ্যাবধি করিয়া চলিয়াছে। মিথ্যা অভিযোগে তাহারা তিনবার এই সংগঠনকে নিষিদ্ধ করিয়াছে। কিন্তু সমাজের আশীর্বাদে সঙ্ঘ প্রতিবার সেই অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ হইয়াছে শুধু নহে, প্রতিবার আরও অধিক তেজোদ্দীপ্ত হইয়া পূর্ণোদ্যমে রাষ্ট্রসেবায় মনোনিবেশ করিয়াছে। বৈদেশিক মতাদর্শপুষ্ট কমিউনিস্টরাও বহুবার সঙ্ঘকে আঘাত করিয়াছে। বহু স্বয়ংসেবককে তাহারা হত্যা পর্যন্ত করিয়াছে। কিন্তু রাষ্ট্রসেবায় ব্রতী সঙ্ঘের অগ্রগতিকে তাহারা রুদ্ধ করিতে পারে নাই। বরং তাহারাই ভারতীয় জনমানস হইতে বিচ্ছিন্ন হইয়া চিরতরে বিলীন হইবার উপক্রম হইয়াছে। ইতিহাস সাক্ষী, ভারতবর্ষে মাটিতে রাষ্ট্রবিরোধীরা চিরকাল নিশ্চিহ্ন হইয়াছে এবং রাষ্ট্রব্রতীরা স্বমহিমায় আরও উজ্জ্বল হইয়াছে। সঙ্ঘের শতবর্ষের পর্যালোচনায় বিভিন্ন পত্রপত্রিকায় এই বিষয়ে প্রবন্ধও প্রকাশিত হইয়াছে, তাহাতে উল্লেখিত হইয়াছে যে রাষ্ট্রসেবায় ব্রতী সঙ্ঘ কীভাবে স্বমহিমায় তাহার শতবর্ষ পূর্ণ করিয়া অগ্রগতির পথে চলিয়াছে আর শুধুমাত্র রাষ্ট্র বিরোধিতাকে মূলমন্ত্র করিয়া কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া কীরূপে নিশ্চিহ্ন হইতে চলিয়াছে। এই কথা সকলেই স্বীকার করিবেন যে, সমাজরূপী রাষ্ট্রদেবতার সেবা করিয়াই সঙ্ঘ অজেয় শক্তির অধিকারী হইয়াছে।
সঙ্ঘের স্বয়ংসেবকগণ মনে-প্রাণে বিশ্বাস করেন, সংগঠিত ও সংস্কারিত সমাজই জাতির মেরুদণ্ড। আত্মবলে বলীয়ান হইলে জাতি অমর হয়, অজেয় হয়। সেই জন্য সঙ্ঘ তাহার যাত্রাপথে শতবর্ষ পূর্ণ করিয়া সম্পূর্ণ সমাজের আত্মবল বৃদ্ধির নিমিত্ত পঞ্চ পরিবর্তনের আহ্বান জানাইয়াছে। সর্বপ্রথম ব্যক্তিজীবনে ‘স্ব’-এর অভিব্যক্তির প্রতিফলন ঘটাইবার কথা বলা হইয়াছে। কেননা জাতির স্বাধীনতা প্রাপ্তি ঘটিলেও ব্যক্তিজীবন তথা রাষ্ট্রজীবনে প্রশাসনিক স্তরে ‘স্ব’-প্রকাশের কোনোরূপ ব্যবস্থা করা হয় নাই। ইহার পর ক্রমান্বয়ে পারিবারিক জীবনে মূল্যবোধের প্রতিষ্ঠা, নাগরিক জীবনে কর্তব্যবোধ নির্মাণ, ভেদাভেদরহিত সমাজ রচনা এবং প্রকৃতিকে মাতৃজ্ঞান করিয়া পরিবেশ-বান্ধব জীবনযাপনের কথা বলা হইয়াছে। ইহার জন্য সঙ্ঘের স্বয়ংসেবকগণ দেশব্যাপী গৃহ সম্পর্ক অভিযান পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করিয়াছেন। স্বয়ংসেবকদের বিশ্বাস যে, তাহাদিগের আহ্বানে সমগ্র সমাজ ইহাতে শামিল হইবে। আনন্দের বিষয় যে, সমাজবিজ্ঞানীরা সঙ্ঘের এই প্রচেষ্টাকে যুগান্তকারী অভিযান বলিয়া বর্ণনা করিয়াছেন। বিশ্বের বহু রাজনেতা এই উদ্যোগের প্রশংসা করিয়াছেন। সমগ্র পৃথিবী আজ বিশ্ব উষ্ণায়ন, পরিবেশ দূষণ, যুদ্ধ, মানুষের নৈতিক মূল্যবোধের অবনমন ইত্যাদি সমস্যায় জর্জরিত। ইহার সমাধানকল্পে তাহারা ভারতের মুখাপেক্ষী রহিয়াছে। সঙ্ঘ পঞ্চ পরিবর্তনের দ্বারা সমাজ পরিবর্তনের মাধ্যমে বিশ্ববাসীর সম্মুখে উদাহরণ সৃষ্টি করিতে চায়। সঙ্ঘ তাহার সংকল্প সফল করিবে তাহাতে কোনো সন্দেহ নাই, কেননা সঙ্ঘের সহিত সমগ্র সমাজ রহিয়াছে।

READ ALSO

24th November সম্পাদকীয়

24th November সম্পাদকীয়

November 25, 2025
10th November সম্পাদকীয়

10th November সম্পাদকীয়

November 11, 2025
ShareTweetShare

Related Posts

24th November সম্পাদকীয়
সম্পাদকীয়

24th November সম্পাদকীয়

November 25, 2025
10th November সম্পাদকীয়
সম্পাদকীয়

10th November সম্পাদকীয়

November 11, 2025
27th October সম্পাদকীয়
সম্পাদকীয়

27th October সম্পাদকীয়

October 28, 2025
20th October সম্পাদকীয়
সম্পাদকীয়

20th October সম্পাদকীয়

October 23, 2025
29th September সম্পাদকীয়
সম্পাদকীয়

29th September সম্পাদকীয়

October 7, 2025
15th September সম্পাদকীয়
সম্পাদকীয়

15th September সম্পাদকীয়

September 15, 2025

POPULAR NEWS

4th September 2023 Rajjopat

4th September 2023 Rajjopat

September 21, 2023
৩৫০ বছর পর দেশে ফিরছে শিবাজীর বাঘনখ

৩৫০ বছর পর দেশে ফিরছে শিবাজীর বাঘনখ

October 2, 2023
কেশব ভবনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী হানা

কেশব ভবনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী হানা

October 4, 2023
2nd October 2023 Parampara

2nd October 2023 Parampara

October 1, 2023
4th September Angana

4th September Angana

September 21, 2023

EDITOR'S PICK

24th Novemberপরম্পরা

24th Novemberপরম্পরা

November 27, 2025
25th August পরম্পরা

25th August পরম্পরা

August 28, 2025
25th August সুন্দর মৌলিকের চিঠি

25th August সুন্দর মৌলিকের চিঠি

August 26, 2025
23rd June উত্তর সম্পাদকীয়

23rd June উত্তর সম্পাদকীয়

June 23, 2025

About

Follow us

Categories

  • Uncategorized
  • অতিথি কলম
  • উত্তর সম্পাদকীয়
  • পরম্পরা
  • প্রচ্ছদ নিবন্ধ
  • বিশেষ নিবন্ধ
  • বিশ্বামিত্রের কলম
  • রাজ্যপাট
  • সঙ্ঘবার্তা
  • সম্পাদকীয়
  • সুন্দর মৌলিকের চিঠি

Recent Posts

  • 24th November বিশেষ নিবন্ধ
  • 24th Novemberপরম্পরা
  • 24th Novemberপরম্পরা
  • 24th November প্রচ্ছদ নিবন্ধ

© 2023 Swastika. All rights reserved.

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • রাজ্যপাট
  • সুন্দর মৌলিকের চিঠি
  • অতিথি কলম
  • বিশ্বামিত্রের কলম
  • উত্তর সম্পাদকীয়
  • প্রচ্ছদ নিবন্ধ
  • পরম্পরা
  • ই -পত্রিকা

© 2023 Swastika. All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?