• About
  • Contact Us
Thursday, February 5, 2026
Swastika
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • রাজ্যপাট
  • সুন্দর মৌলিকের চিঠি
  • অতিথি কলম
  • বিশ্বামিত্রের কলম
  • উত্তর সম্পাদকীয়
  • প্রচ্ছদ নিবন্ধ
  • পরম্পরা
  • সঙ্ঘবার্তা
  • বিশেষ নিবন্ধ
  • ই -পত্রিকা
  • হোম
  • সম্পাদকীয়
  • রাজ্যপাট
  • সুন্দর মৌলিকের চিঠি
  • অতিথি কলম
  • বিশ্বামিত্রের কলম
  • উত্তর সম্পাদকীয়
  • প্রচ্ছদ নিবন্ধ
  • পরম্পরা
  • সঙ্ঘবার্তা
  • বিশেষ নিবন্ধ
  • ই -পত্রিকা
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home সুন্দর মৌলিকের চিঠি

10th November সুন্দর মৌলিকের চিঠি

in সুন্দর মৌলিকের চিঠি
10th  November সুন্দর মৌলিকের চিঠি

Issue 78-11-10-11-2025

টোটো মানে ভোটও

ভোটপ্রিয়াযু দিদি,
ভূগোল বইকে হারিয়ে দিয়েছে আমাদের বাংলা দিদি। বইতে পড়ানো হয়, পৃথিবীর তিন ভাগ জল আর এক ভাগ স্থল। কিন্তু এখন যা অবস্থা তাতে পশ্চিমবঙ্গের তিন ভাগ টোটো আর এক ভাগে স্থল। মজার শুনতে লাগলেও আসলে মজা নয়। শিক্ষিত বেকারদের ক্রীতদাস বানিয়ে রাখার এক রাজনৈতিক বুদ্ধি আপনার। প্রশংসা করতেই হবে। কিছু একটা করে খাক নীতিতে শাসকের ছত্রছায়ায় থাকা অটোচালকদের অটোক্রেসি চলত বাম আমলে। এতটাই দাপট ছিল সিটু নিয়ন্ত্রিত অটোর। এখন অটোর সঙ্গে এখন শহরে গ্রামে টোটোক্রেসি চলে।
তবে দিদি ২০২৬-এর বিধানসভা নির্বাচনের মতো কঠিন ভোটের আগে টোটোচালকদের বৈধতা দেওয়ার নামে চির-ক্রীতদাস বানানোর যে পরিকল্পনা আপনি করেছেন তা পাকা মাথার কাজ। পরিবেশ দূষণ যে ভাবে বাড়ছে তাতে ব্যাটারিচালিত টোটো ভালো। কিন্তু সেই টোটোর ভিড়ে যখন সর্বদা যানজট তৈরি হয় তখন আদতে পরিবেশের কোনো উন্নতিই হয় না বরং, দূষণ দ্বিগুণ বাড়ে। দিদি, যদি কোথাও কোনো কোনো অবৈধ ব্যবস্থা চালু থাকে তা নিয়ন্ত্রণ করা প্রশাসনের কর্তব্য। কিন্তু আমাদের রাজ্যে সব কিছুই বিচার করা হয় ভোটের অঙ্ক কষে। সেটা ফুটপাথ দখল করে থাকা হকার কিংবা রাস্তায় জমিদারি চালানো টোটো। শেষে একটা সহজ সমাধান বার করেন আপনি। অবৈধকে বৈধ বানিয়ে দাও। রাস্তার হকারদের প্রথমে অবৈধ বলে দাগিয়ে দাও। সত্যিটা বলার পরে তাঁদের রেজিস্ট্রেশন ইত্যাদি করে বৈধ বানিয়ে দাও। পুরসভার অনুমোদিত ‘প্ল্যান’-এর তোয়াক্কা না করে যথেচ্ছ বহুতল নির্মাণের পর সামান্য জরিমানা দিয়ে তাকে ‘বৈধ’ করে নেওয়া হয়। এমনকী, দীঘা, মন্দারমণিতে সমুদ্রের তটভূমি সংক্রান্ত আইনি নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে তৈরি হওয়া হোটেলও ভাঙা যায় না, কারণ এই রাজ্যে ‘বুলডোজার রাজ’ চলবে না। এবার অবৈধ টোটোকে বৈধ করার কাজ করছে রাজ্য। টোটো মানে পশ্চিমবঙ্গে নিয়ম মানার কোনো বাধ্যবাধকতা নেই। ‘যেমন খুশি চলো’। ফলে, পাড়ার গলি থেকে জাতীয় সড়ক, সর্বত্রই তাদের অবাধ বিচরণ। রাস্তায় ভুল দিকে চলা; ‘নো এন্ট্রি’-র পরোয়া না করা; যে ফাঁকে সুচ গলে না সেখান দিয়েই গলে যাওয়ার আত্মবিশ্বাস বজায় রাখা; এবং আশেপাশে দাঁড়িয়ে বা চলতে থাকা গাড়ির গায়ে নিজেদের স্বাক্ষর রেখে যাওয়া, এ সবই পশ্চিমবঙ্গের টোটোদের স্বভাবধর্ম। এমনকী অনেকে ব্যাটারির চার্জ কমে যাবে বলে রাতে আলোটাও জ্বালেন না। এসব দেখেও চুপ থাকাই দস্তুর, কারণ কে না জানে, তাদের মাথায় কার আশীর্বাদী হাত রয়েছে। অতএব টোটোর দৌলতে নিত্য যানজট, নিত্য বিশৃঙ্খলা চলবে। এবারে সেই বিশৃঙ্খলা বাড়ানোর জন্য বৈধতা দিয়ে দেওয়া হচ্ছে। সঙ্গে একটি টোটো পিছু সেই পরিবারের ৫-৬টি ভোট নিশ্চিত। এইসব টোটোকে ভোটের সময়ে টাকাও দেওয়া যাবে ভাড়া বাবদ। কারণ, নির্বাচন কমিশনের এখনও পর্যন্ত যা নিয়ম তাতে গাড়ির সংখ্যার হিসাব রাখা হয় টোটো সেই তালিকাতেই নেই। ফলে শাসকের টোটো দাপট চলবে। এই বুদ্ধির প্রসংসা করতেই হবে দিদি। প্রশংসা বাদ দিয়ে আমি যা যা বললাম তা কিন্তু আমার বক্তব্য নয় দিদি। আমি আপনার অনুগত ভাই বলে কথা। ওগুলো লোকে বলছে তাই আপনাকেই চিঠিতে লিখলাম। পাঁচকান করব না মোটেও।
এখন রাজ্যে টোটোর সংখ্যা কমপক্ষে ১০ লক্ষ। জনসংখ্যা ১০ কোটি। মানে প্রতি ১০০ জনে একজন টোটোচালক আর ৯৯ জন যাত্রী। এটা বলছেন, পরিবহন দপ্তরের কর্তারা। খুব তাড়াতাড়ি দেখবেন, নথিভুক্ত টোটোর পাশাপাশি লাইনে এসে দাঁড়াবে নতুন অবৈধ টোটো। অশান্তি চরমে ওঠার পর প্রশাসন নিশ্চয়ই আরও এক বার এই অন্যায়কে বৈধ করে তোলার চেষ্টা করবে। সেই চেষ্টার উপরে জমা হবে নতুন অবৈধ কার্যক্রমের পলিমাটি। এ এক অনন্ত চক্র। এর থেকে মুক্তি মিলবে এমন আশা রাজ্যবাসী আর করেন না। ফলে দিদি, আপনি চালিয়ে খেলুন। দশ লক্ষ টোটো সেনা নিয়ে ভোটের ময়দানে লাফিয়ে পড়ুন।

READ ALSO

24th  November সুন্দর মৌলিকের চিঠি

24th November সুন্দর মৌলিকের চিঠি

November 25, 2025
03rd  November সুন্দর মৌলিকের চিঠি

03rd November সুন্দর মৌলিকের চিঠি

November 3, 2025
ShareTweetShare

Related Posts

24th  November সুন্দর মৌলিকের চিঠি
সুন্দর মৌলিকের চিঠি

24th November সুন্দর মৌলিকের চিঠি

November 25, 2025
03rd  November সুন্দর মৌলিকের চিঠি
সুন্দর মৌলিকের চিঠি

03rd November সুন্দর মৌলিকের চিঠি

November 3, 2025
27th October সুন্দর মৌলিকের চিঠি
সুন্দর মৌলিকের চিঠি

27th October সুন্দর মৌলিকের চিঠি

October 28, 2025
29th September সুন্দর মৌলিকের চিঠি
সুন্দর মৌলিকের চিঠি

29th September সুন্দর মৌলিকের চিঠি

October 7, 2025
15th September সুন্দর মৌলিকের চিঠি
সুন্দর মৌলিকের চিঠি

15th September সুন্দর মৌলিকের চিঠি

September 16, 2025
08th September সুন্দর মৌলিকের চিঠি
সুন্দর মৌলিকের চিঠি

08th September সুন্দর মৌলিকের চিঠি

September 10, 2025

POPULAR NEWS

4th September 2023 Rajjopat

4th September 2023 Rajjopat

September 21, 2023
৩৫০ বছর পর দেশে ফিরছে শিবাজীর বাঘনখ

৩৫০ বছর পর দেশে ফিরছে শিবাজীর বাঘনখ

October 2, 2023
কেশব ভবনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী হানা

কেশব ভবনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী হানা

October 4, 2023
2nd October 2023 Parampara

2nd October 2023 Parampara

October 1, 2023
4th September Angana

4th September Angana

September 21, 2023

EDITOR'S PICK

01st September প্রচ্ছদ নিবন্ধ

01st September প্রচ্ছদ নিবন্ধ

September 1, 2025
07th July বিশেষ নিবন্ধ

07th July বিশেষ নিবন্ধ

July 11, 2025
18th August বিশেষ নিবন্ধ

18th August বিশেষ নিবন্ধ

August 21, 2025
01st September উত্তর সম্পাদকীয়

01st September উত্তর সম্পাদকীয়

September 1, 2025

About

Follow us

Categories

  • Uncategorized
  • অতিথি কলম
  • উত্তর সম্পাদকীয়
  • পরম্পরা
  • প্রচ্ছদ নিবন্ধ
  • বিশেষ নিবন্ধ
  • বিশ্বামিত্রের কলম
  • রাজ্যপাট
  • সঙ্ঘবার্তা
  • সম্পাদকীয়
  • সুন্দর মৌলিকের চিঠি

Recent Posts

  • 24th November বিশেষ নিবন্ধ
  • 24th Novemberপরম্পরা
  • 24th Novemberপরম্পরা
  • 24th November প্রচ্ছদ নিবন্ধ

© 2023 Swastika. All rights reserved.

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • রাজ্যপাট
  • সুন্দর মৌলিকের চিঠি
  • অতিথি কলম
  • বিশ্বামিত্রের কলম
  • উত্তর সম্পাদকীয়
  • প্রচ্ছদ নিবন্ধ
  • পরম্পরা
  • ই -পত্রিকা

© 2023 Swastika. All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?