• About
  • Contact Us
Wednesday, March 25, 2026
Swastika
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • রাজ্যপাট
  • সুন্দর মৌলিকের চিঠি
  • অতিথি কলম
  • বিশ্বামিত্রের কলম
  • উত্তর সম্পাদকীয়
  • প্রচ্ছদ নিবন্ধ
  • পরম্পরা
  • সঙ্ঘবার্তা
  • বিশেষ নিবন্ধ
  • ই -পত্রিকা
  • হোম
  • সম্পাদকীয়
  • রাজ্যপাট
  • সুন্দর মৌলিকের চিঠি
  • অতিথি কলম
  • বিশ্বামিত্রের কলম
  • উত্তর সম্পাদকীয়
  • প্রচ্ছদ নিবন্ধ
  • পরম্পরা
  • সঙ্ঘবার্তা
  • বিশেষ নিবন্ধ
  • ই -পত্রিকা
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home পরম্পরা

20th October পরম্পরা

in পরম্পরা
20th October পরম্পরা

Issue 78-08-20-10-2025


বউবাজার হালদার বাড়ির ঐতিহ্যময় কালীপূজা


সপ্তর্ষি ঘোষ
কলকাতা শহরে বেশ কিছু বনেদি পরিবার আছে, যারা নিষ্ঠা, ঐতিহ্য ও পরম্পরা বজায় রেখে প্রতি বছর কার্তিক মাসের অমাবস্যায় নিজ গৃহে শক্তি আরাধনায় ব্রতী হন। মধ্য কলকাতার বউবাজার অঞ্চলে ১৫ নম্বর রমানাথ কবিরাজ লেনের হালদার বাড়িতে কালীপূজার সূচনা হয় ইংরেজি ১৭৫০ সালে। সূত্রপাত করেন আদিপুরুষ লক্ষ্মীনারায়ণ হালদার। এবার এই পূজা ২৭৬তম বর্ষে পদার্পণ করল। শুরু থেকে একই ঠাকুরদালানে পূজা অনুষ্ঠিত হচ্ছে।
হালদার পরিবারের আদি নিবাস ছিল হুগলি ও বর্ধমান জেলার মধ্যবর্তী বাদলা গ্রামে। সতেরোশো শতকের মাঝামাঝি সময়ে কলকাতায় আসেন লক্ষ্মীনারায়ণ হালদার। বাদলা গ্রামে ছিল তাদের জমিদারি। হালদাররা ছিলেন ব্যবসায়ী পরিবার। বাড়ির কেউ পরের গোলামি করতে পারবে না, এই ছিল পরিবারের রীতি। কলকাতাতেও বউবাজার, সুবোধ মল্লিক স্কোয়ার, গণেশচন্দ্র অ্যাভিনিউ প্রভৃতি অঞ্চলে হালদারদের প্রচুর জমিজমা ছিল। চা বাগান, হার্ডওয়ারের ব্যবসা, জাহাজ মেরামত ও রক্ষণাবেক্ষণ ছিল হালদার পরিবারের মূল ব্যবসা। লক্ষ্মীনারায়ণের চতুর্থ অধস্তন পুরুষ রাখালদাস হালদারের সময় ব্যবসা আরও প্রসারিত হয়। বিংশ শতাব্দীর গোড়ার দিকে ব্যবসা-বাণিজ্যের সর্বভারতীয় ক্ষেত্রে হালদাররা প্রথম সারিতে ছিলেন। সেই সময় কলকাতার অভিজাত ক্যালকাটা ক্লাব, বেঙ্গল ক্লাব এবং টালিগঞ্জ ক্লাব-এর সদস্য ছিলেন রাখালদাস হালদার। ক্যালকাটা ক্লাবের প্রথম দশজন ভারতীয় সদস্যের মধ্যে অন্যতম ছিলেন রাখালদাসবাবু। ১৯৪৩ সালে কলকাতায় প্রথম টেলিফোন সংযোগ দেওয়া হয় যে পঞ্চাশটি, তার মধ্যে একটি ছিল হালদার পরিবারের। সেটি এখনও সযত্নে রাখা আছে। প্রাক্-স্বাধীনতা যুগে হালদার পরিবারের সদস্যদের স্বদেশী আন্দোলনে অংশগ্রহণের কথা জানা যায়। যাটের দশকে ভূদান যজ্ঞের সময়ে আচার্য বিনোবা ভাবে বেশ কিছুদিন হালদার বাড়ির দোতলায় অবস্থান করেছিলেন।
দুর্গাপূজার মহাষ্টমীতে প্রতিমার কাঠামো পূজা হয় এবং আগে প্রতিপদ থেকে ষষ্ঠীর মধ্যে কাঠামোর কাঠ সংগ্রহ ও সূত্রধর দিয়ে কাঠামো তৈরি করে রাখা হয়। মহাষ্টমীতে কাঠামো পূজার পর মৃৎশিল্পীকে বায়না দেওয়া হয়। কোজাগরী লক্ষ্মীপূজা থেকে ঠাকুরদালানেই প্রতিমা তৈরি শুরু হয়। কুমোরটুলির একই পরিবারের শিল্পী তিনপুরুষ ধরে এদের প্রতিমা তৈরি করছেন। ডাকের সাজে সজ্জিতা দক্ষিণাকালী মূর্তি। কৃষ্ণনগর থেকে দুই জন শিল্পী (বিজয় ঘোষ ও বাবলু বসু) এসে প্রতিমাকে সাজান, যে সাজ সত্যিই দৃষ্টিনন্দন। শিল্পী বাবলু বসু ইউনাইটেড ব্যাংক অব ইন্ডিয়ার অবসরপ্রাপ্ত আধিকারিক। পিছনের চালচিত্রও দর্শনীয়। হালদার বাড়ির কালীপূজায় কিছু প্রাচীন প্রথা আজও বজায় আছে। পূজা শুরুর মুহূর্তে বাড়ির সব বৈদ্যুতিক আলো নিভিয়ে মণ্ডপ এবং সমস্ত বাড়িতে মোমবাতি জ্বেলে দেওয়া হয়। সে এক অভাবনীয় মায়াবী পরিবেশ, চাক্ষুষ না করলে অনুভব করা যায় না। আগে পশুবলির প্রথা থাকলেও ১৯৪৬ সাল থেকে বলি বন্ধ হয়ে গেছে। তার পরিবর্তে হয় আখ, শশা ও চালকুমড়ো বলি। পুরনো রীতি মেনে মশালের আলোয় সম্পন্ন হয় বলিদান পর্ব। দেবীকে অন্নভোগ দেওয়া হয় না। তার বদলে দেওয়া হয় লুচি, পঞ্চব্যঞ্জন ও মিষ্টি। সংকল্প হয় বাড়ির বয়োজ্যেষ্ঠ পুরুষের নামে।
শোনা যায়, আগে কালী প্রতিমার জিহ্বা সমান উচ্চতা পর্যন্ত দশ মণ চিনির নৈবেদ্য দেওয়া হতো। এখন দেওয়া হয় দুই মণ। তবে এক মণ দশ সের চালের নৈবেদ্য আজও দেবীকে নিবেদন করা হয়। কোনো দেবোত্তর সম্পত্তি নেই। যৌথ পরিবারে সবাই মিলে পুজার দায়িত্ব পালন করেন।
বাহ্যিক আড়ম্বর না থাকলেও হালদার বাড়ির পূজায় নিষ্ঠা, ভক্তি ও আন্তরিকতার অভাব নেই। হালদার বাড়ির ঐতিহ্যময় ‘দক্ষিণাকালী’ মাতাকে দর্শন করতে বহু মানুষের সমাগম হয়।
২০০৪ সাল পর্যন্ত প্রতিমা বিসর্জন দেওয়া হতো নৌকায় করে মাঝগঙ্গায় নিয়ে গিয়ে। বর্তমানে প্রশাসন থেকে অনুমতি না মেলায় হালদার পরিবার বিসর্জনের সেই রীতি থেকে সরে আসতে বাধ্য হয়েছেন।

READ ALSO

24th Novemberপরম্পরা

24th Novemberপরম্পরা

November 27, 2025
24th Novemberপরম্পরা

24th Novemberপরম্পরা

November 27, 2025
ShareTweetShare

Related Posts

24th Novemberপরম্পরা
পরম্পরা

24th Novemberপরম্পরা

November 27, 2025
24th Novemberপরম্পরা
পরম্পরা

24th Novemberপরম্পরা

November 27, 2025
10th Novemberপরম্পরা
পরম্পরা

10th Novemberপরম্পরা

November 13, 2025
03rd Novemberপরম্পরা
পরম্পরা

03rd Novemberপরম্পরা

November 4, 2025
03rd Novemberপরম্পরা
পরম্পরা

03rd Novemberপরম্পরা

November 4, 2025
27th October পরম্পরা
পরম্পরা

27th October পরম্পরা

October 29, 2025

POPULAR NEWS

৩৫০ বছর পর দেশে ফিরছে শিবাজীর বাঘনখ

৩৫০ বছর পর দেশে ফিরছে শিবাজীর বাঘনখ

October 2, 2023
4th September 2023 Rajjopat

4th September 2023 Rajjopat

September 21, 2023
কেশব ভবনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী হানা

কেশব ভবনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী হানা

October 4, 2023
2nd October 2023 Parampara

2nd October 2023 Parampara

October 1, 2023
2nd October 2023 Rajjopat

2nd October 2023 Rajjopat

October 1, 2023

EDITOR'S PICK

18th September 2023 Uttar Sampadakiya

18th September 2023 Uttar Sampadakiya

September 21, 2023
29th September প্রচ্ছদ নিবন্ধ

29th September প্রচ্ছদ নিবন্ধ

October 8, 2025
23rd June প্রচ্ছদ নিবন্ধ

23rd June প্রচ্ছদ নিবন্ধ

June 23, 2025
25th August সম্পাদকীয়

25th August সম্পাদকীয়

August 26, 2025

About

Follow us

Categories

  • Uncategorized
  • অতিথি কলম
  • উত্তর সম্পাদকীয়
  • পরম্পরা
  • প্রচ্ছদ নিবন্ধ
  • বিশেষ নিবন্ধ
  • বিশ্বামিত্রের কলম
  • রাজ্যপাট
  • সঙ্ঘবার্তা
  • সম্পাদকীয়
  • সুন্দর মৌলিকের চিঠি

Recent Posts

  • 24th November বিশেষ নিবন্ধ
  • 24th Novemberপরম্পরা
  • 24th Novemberপরম্পরা
  • 24th November প্রচ্ছদ নিবন্ধ

© 2023 Swastika. All rights reserved.

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • রাজ্যপাট
  • সুন্দর মৌলিকের চিঠি
  • অতিথি কলম
  • বিশ্বামিত্রের কলম
  • উত্তর সম্পাদকীয়
  • প্রচ্ছদ নিবন্ধ
  • পরম্পরা
  • ই -পত্রিকা

© 2023 Swastika. All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?